• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আবারও সায়েন্সল্যাব মোড় অবরোধ  শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক    ১৪ অক্টোবর ২০২৫, ১২:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ সংশোধনের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন। সোমবার ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনার প্রতিবাদেও শিক্ষার্থীরা এই কর্মসূচি নিয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে সায়েন্সল্যাব মোড়ের একাংশে যানচলাচল বন্ধ রয়েছে।
 
শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির নতুন অধ্যাদেশে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট ক্লাস বিলুপ্তির কথা বলা হয়েছে। এতে কলেজটির শত বছরের ঐতিহ্য বিলুপ্ত হবে। তাই আইন সংশোধনে তারা রাজপথে নেমেছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য