• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

ড. মুহাম্মদ ইউনূসকেও পালিয়ে যেতে হবে: কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক    ১৪ অক্টোবর ২০২৫, ০২:৩২ পি.এম.
লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমদ । ছবি: সংগৃহীত

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বলেছেন, আমি এটা ভবিষ্যদ্বাণী করে দিচ্ছি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে। সিভিল প্রশাসন, সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী কোনো কিছুই নিয়ন্ত্রণে নেই। 

একটি অনলাইন পোর্টালে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। 

কর্নেল অলি বলেন, যত্রতত্র খুন হচ্ছে। যে যখন ইচ্ছা রাস্তা ব্লক করে বসে পড়ছে। দাবি-দাওয়া আদায় করছে। এটা মগেরমুলুকে পরিণত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে গোলমাল হচ্ছে। রিফিউজির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, এখানে বক্তব্য দিয়ে, হাসি দিয়ে দেশ চালালে হবে না। কঠোরভাবে সমস্যার সমাধান করতে হবে। দেশকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করতে হবে। তিনি (ড. ইউনূস) সেটা করতে পারছেন না। কারণ, তিনি নিয়েছেন সব এনজিও আর ডিজিও-বিজিও এগুলো।

যাদের মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা রয়েছে বা আগে সাবেক এমপি ছিল এ ধরনের লোক তার সঙ্গে খুব কম।

এলডিপি সভাপতি বলেন, আমরা পরিষ্কারভাবে বলেছি, দেশের সম্পদ যারা লুণ্ঠন করেছে বা লুণ্ঠন করতে সাহায্য করেছে, যারা ভারত সরকারের দালাল হিসেবে কাজ করেছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তারা হলো খুনি, তারা হলো জনগণের রক্তচোষা। রক্তচোষাদের বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না।

তিনি আরো বলেন, আজকে অনেকগুলো ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে। অনেক নিরীহ ব্যাংক কর্মচারী তাদের চাকরি চলে যাচ্ছে। কেউ কি চিন্তা করছে, এই পরিবারগুলো কোথায় গিয়ে দাঁড়াবে? যেখানে সরকারের দায়িত্ব হলো নতুন নতুন মানুষকে এম্প্লয়মেন্ট দেওয়া, চাকরি দেওয়া, ওই জায়গায় আমরা তাদের বের করে দিচ্ছি। অর্থ মন্ত্রণালয় নীরব দর্শকের ভূমিকা পালন করছে। প্রধান উপদেষ্টা হেসেখেলে বেড়াচ্ছেন। মানুষ যে রাস্তায় ভিক্ষা করছে, এটা দেখছেন না। উনি শুধু আন্তর্জাতিক আন্তর্জাতিক করছেন। কিন্তু নিজের জাতির কী হচ্ছে এ খবর তাদের কাছে নেই।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী