• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশে নেমে এলো

নিজস্ব প্রতিবেদক    ১৬ অক্টোবর ২০২৫, ১১:৩৭ এ.এম.
ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশে নেমেছে। গত বছর পাসের হার ছিল ৮৫.৩৯ শতাংশ। অর্থাৎ এবার গড় পাসের হার প্রায় ৩৩.৫৩ শতাংশ কমেছে। এর আগের বছর এই হার ছিল ৭১.৬২ শতাংশ।

এর আগের বছর পাশের হার ছিল ৭১ দশমিক ৬২ শতাংশ। এবারও জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলেদের টপকিয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।

তিনি বলেন, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০২ জন। এরমধ্যে ছেলে ৬৮১ ও মেয়ে ৯২১ জন।

এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬৯ হাজার ১৭২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৩৫ হাজার ৮৭১ জন। পাসকৃতদের মধ্যে ২৭ হাজার ৭৬৪ জন ছেলে ও ৪১ হাজার ৪০৮ জন মেয়ে।

জেলাভিত্তিক ফলাফলে সিলেট জেলা শীর্ষে রয়েছে। সিলেটে পাস করেছে ১৮,৩৩০ জন, মৌলভীবাজারে ৬,৩০৮ জন, হবিগঞ্জে ৫,৪৬৮ জন এবং সুনামগঞ্জে ৫,৭৬৫ জন শিক্ষার্থী।

সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার