• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বাংলাদেশের তরুণ গবেষকদের জন্য গর্বের মুহূর্ত সৃষ্টি করেছেন মাহমুদ রাহাত ও তানহা হাসান

নিজস্ব প্রতিবেদক    ১৬ অক্টোবর ২০২৫, ১২:০৫ পি.এম.

ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী মাহমুদ রাহাত ও তানহা হাসান। তাদের যৌথ গবেষণা “ঝুঁকিপূর্ণ দেশগুলির জন্য প্রযোজ্য আইনি সংহতিমূলক জলবায়ু অর্থায়নের সমালোচনামূলক বিশ্লেষণ” (Critical Analysis of Applicable Legal Mobilizing Climate Finance for Vulnerable Nations) যুক্তরাষ্ট্রের অন্যতম খ্যাতনামা জার্নাল Social Science Research Network (SSRN)-এ প্রকাশিত হয়েছে।

গবেষণাটি বুধবার (১৫ই অক্টোবর ২০২৫) প্রকাশ পায়।

গবেষক মাহমুদ রাহাত জানান, “আমাদের লক্ষ্য ছিল বৈশ্বিক জলবায়ু অর্থায়নের আইনি কাঠামোর মধ্যে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর অবস্থান বিশ্লেষণ করা। এই গবেষণাটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে স্থান পাওয়ায় আমরা অত্যন্ত অনুপ্রাণিত।”

তিনি আরও বলেন, “আমি ইতোমধ্যে আইনি সমস্যা ও সমাধান বিষয়ক প্রায় ৮টি গবেষণা সম্পন্ন করেছি, যার মধ্যে ৪টি আন্তর্জাতিক জার্নালে প্রকাশের জন্য নির্বাচিত হয়েছে। আমি ভবিষ্যতেও আইন ও নীতি নির্ধারণভিত্তিক গবেষণাকে এগিয়ে নিতে চাই।”

সহগবেষক তানহা হাসান বলেন, “আমাদের গবেষণা আমেরিকান জার্নালে প্রকাশ পাওয়া সত্যিই একটি বড় অর্জন। এটি শুধু আমাদের নয়, পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মের গবেষণার প্রতি আগ্রহ বাড়াবে। মহান আল্লাহ তায়ালার প্রতি আমরা কৃতজ্ঞ, যিনি আমাদের এই সুযোগ দিয়েছেন।”

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক বৈষম্যের প্রেক্ষাপটে এই গবেষণাটি একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, এই অর্জন বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে এবং ভবিষ্যতে আরও তরুণ গবেষকদের অনুপ্রাণিত করবে।

ভিওডি বাংলা/এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য