• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজবাড়ীতে ৪ কলেজে এইচএসসিতে কেউ পাস করেনি

রাজবাড়ী প্রতিনিধি    ১৬ অক্টোবর ২০২৫, ০৩:১০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজবাড়ী জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষ ও শিক্ষকরা এ তথ্য নিশ্চিত করেছেন।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি সেগুলো হলো- রাজবাড়ী সদর উপজেলার বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজ, কালুখালী উপজেলার নূর নেছা স্কুল অ্যান্ড কলেজ, গোয়ালন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজ এবং আব্দুল হালিম মিয়া কলেজ।

বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাহিদুল আকরাম জানান, তাদের কলেজ থেকে ৮ জন অনিয়মিত শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। সবাই ফেল করেছে।

নূর নেছা কলেজের অধ্যক্ষ মাহমুদুর রশিদ ইমন বলেন, এই কলেজ থেকে ১৫ জন পরীক্ষার্থী অংশ নেয়- ১৪ জন নিয়মিত ও ১ জন অনিয়মিত। সবাই অকৃতকার্য হয়েছে।

গোয়ালন্দের আব্দুল হালিম মিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিস আক্তার জানান, তাদের কলেজ থেকে ৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। কেউ পাস করতে পারেনি।

বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজের শিক্ষক সালাহউদ্দিন মাহমুদ রেজা বলেন, তাদের কলেজ থেকে ৭ জন পরীক্ষা দিয়েছিল, ৭ জনই ফেল করেছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার