• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

৩১ দফা বাস্তবায়নে সাবেক ছাত্রনেতার লিফলেট বিতরণ ও গণমিছিল

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ পি.এম.
৩১ দফা বাস্তবায়নে সাবেক ছাত্রনেতার লিফলেট বিতরণ ও গণমিছিল। ছবি: ভিওডি বাংলা

'তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক' এই চেতনাকে জাগ্রত করতে এবং তৃণমূলে বিএনপিকে সুসংগঠিত করে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে  দিনাজপুরের নবাবগঞ্জে সাবেক ছাত্রনেতা এজেএম শাহাবুদ্দিন সুজন এর লিফলেট বিতরণ ও গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৫ টা থেকে রাত সন্ধা ৭ টা পর্যন্ত ৬ নং ভাদুরিয়া ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার সহ প্রত্যন্ত অঞ্চলে লিফলেট বিতরণ, উঠান বৈঠক এবং কয়েক হাজার দলীয় নেতা কর্মীদের নিয়ে গণ মিছিলে নেতৃত্ব দেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দিনাজপুর ০৬ আসনের মনোনয়ন প্রত্যাশী এজেএম শাহাবুদ্দিন সুজন ।

গণমিছিল শেষে বিএনপির সাবেক ছাত্রনেতা এজেএম শাহাবুদ্দিন সুজন বলেন, দেশ নেত্রী খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ে কাজ করতে হবে।

নির্বাচনের আগ মুহূর্তে নানাবিধ অপপ্রচার মাথা তুলে দাঁড়াতে পারে উল্লেখ করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইজদানি আহম্মেদ রাসেল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে বিভিন্ন পক্ষ থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন পক্ষ থেকে নানা ধরনের গুজব-অপপ্রচার চালাতে পারে। বিএনপি নেতাকর্মীদের বুদ্ধিমত্তার সাথে সেসব গুজব ও অপপ্রচারের জবাব দিতে হবে।

ভিওডি বাংলা/ অলিউর রহমান মিরাজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার