• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্রাজিলের পারনামবুকোয় বাস দুর্ঘটনায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ অক্টোবর ২০২৫, ১০:১০ এ.এম.
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই নারী। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৮টার কিছু আগে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি বিপরীত লেনে ঢুকে পড়ে। এরপর সড়কের পাশে পড়ে থাকা পাথরে ধাক্কা খেয়ে একটি বালুর বাঁধে গিয়ে আঘাত করে এবং উল্টে যায়। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।

বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে ১৫ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন নারী ও ৪ জন পুরুষ। আহতের সঠিক সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা