• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

৭ দফা দাবিতে রাজবাড়ীতে সওজের কর্মচারীদের মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি    ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বেতন বৈষম্য নিরসন, চাকরির স্থায়ীকরণসহ সাত দফা দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মাস্টাররোলভুক্ত কর্মচারীরা।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুল গফুর মণ্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. শাহ আলম, রাজবাড়ী সওজ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনজুরুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন।

কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত সাত দফা দাবির মধ্যে রয়েছে, মাস্টাররোল কর্মচারীদের স্থায়ী করণ, বকেয়া বেতন ও ভাতা পরিশোধ, ২৭ মামলার নীতিমালা দ্রুত চূড়ান্ত করা, নীতিমালায় অতিরিক্ত সাতটি মামলা অন্তর্ভুক্ত করা, চাকরির নিরাপত্তা নিশ্চিত করা, পদোন্নতির সুযোগ সৃষ্টি করা এবং অবসরকালীন সুবিধা প্রদান।

মানববন্ধনে বক্তারা বলেন, “সড়ক ও জনপথ বিভাগের মাস্টাররোল শ্রমিকরা দীর্ঘদিন ধরে অবিচার ও বৈষম্যের শিকার হচ্ছেন। অনেকেই ২০-২৫ বছর ধরে একই পদে কাজ করলেও এখনো চাকরির নিশ্চয়তা ও নিয়মিত বেতন পান না।"

তাঁরা আরও বলেন, “আমরা বছরের পর বছর রাস্তা সংস্কার, কালভার্ট নির্মাণ ও সরকারি প্রকল্পের কাজ করছি। অথচ এখনো স্থায়ী নিয়োগ দেওয়া হয়নি। পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। সরকারের প্রতি আহ্বান অবিলম্বে মাস্টাররোল কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক।”

মানববন্ধন শেষে কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করে রাজবাড়ী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার