• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

ইবি কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রস্তুত

ইবি প্রতিনিধি    ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনতন্ত্রের খসড়ার চূড়ান্ত কপি প্রস্তুত করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর ফাইনাল মিটিং-এ গঠিত কমিটির বহিরাগত ৩ সদস্যের স্বাক্ষর হলেই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটি।

রোববার (১৯ অক্টোবর) বিকালে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাতকারে বিষয়টি নিশ্চিত করেন ইকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান।

সাক্ষাতকারে আহ্বায়ক বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ গঠনের লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট গঠিত সংবিধি বা গঠনতন্ত্র প্রনয়ন কমিটি ইতোমধ্যে ৭টি সভার আয়োজন করা হয়েছে। আমরা ৭টির মধ্যে ২টি সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সাথে মিটিং করেছি। এবার সাংবাদিকদের সঙ্গেও আলোচনা হচ্ছে।’

তিনি বলেন, ‘ঢাকা, রাজশাহী, চট্রগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-সহ মোট ৬টি বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র পর্যালোচনা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য একটি যুগোপযোগী গঠনতন্ত্র প্রণয়নের চেষ্টা করেছি। ছাত্রদের মতামত নিয়েছি এবং তারা মোটামুটি প্রণীত গঠনতন্ত্রের প্রতি সন্তুষ্ট ও একমত। তবে তারা (শিক্ষার্থীরা) কয়েকটা পরামর্শ দিয়েছে, সেটাও আমরা গঠনতন্ত্রে ইনক্লুড করেছি। আমাদের দিক থেকে চূড়ান্ত গঠনতন্ত্র তৈরির কাজ সম্পন্ন হয়েছে।

পরবর্তী কার্যক্রম সম্পর্কে তিনি জানান, ‘আমাদের আরেকটা মিটিং করতে হবে, যেখানে কমিটিতে থাকা ঢাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সুপ্রিম কোর্টের ৩ জন সদস্য রয়েছেন। গঠনতন্ত্রে তাদের স্বাক্ষর প্রয়োজন। সে বিষয়ে ওনারা জানিয়েছেন, আগামী ২৫ তারিখে মিটিং নির্ধারণ করতে। উক্ত মিটিংয়ে উল্লিখিত ব্যক্তিগণ গঠনতন্ত্রে স্বাক্ষর করলেই আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তা জমা দিব।’

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিযুক্ত দেবাশীষ চৌধুরী। ছবি: সংগৃহীত
জাবিতে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে যুবদল নেতা আটক
জাবিতে ছাত্রী হেনস্তাচেষ্টার অভিযোগে আটক বহিরাগতকে প্রশাসনের কাছে হস্তান্তর করে আনসার সদস্যরা। ছবি: ভিওডি বাংলা
জাবিতে ছাত্রী হেনস্তা, আটক ১
৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শামীম আল মামুন। ছবি: সংগৃহীত
৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বুয়েটের শামীম