• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

জুবায়েদ হত্যার বিচার দাবিতে ইবিতে বিক্ষোভ

ইবি প্রতিনিধি    ২০ অক্টোবর ২০২৫, ০৫:২৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ কিছু সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় তাদের "আমার ভাই কবরে খুনি কেন বাহিরে; জুবাইদ হত্যার ফাঁসি চাই; উই ওয়ান্ট জাস্টিস; আমার ভাই মরলো কেন ইন্টেরিম জবাব দে;  শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না; রশি লাগলে রশি নে, খুনিদের ফাঁসি দে; ছাত্রদল সজাগ রবে, ষড়যন্ত্র রুখে দেবে; বিচার বিচার বিচার চাই, খুনিদের বিচার চাই" ইত্যাদি স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। 

এসময় তারা ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও  দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানায়।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসেনকে একটি মহল হত্যা করেছে। টিউশন করাতে গিয়ে এই ঘটানা ঘটে। যদিও সেই ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে এজন্য পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। সেখানে আরো দু'জন খুনি ছিল যাদের সিসিটিভি ফুটেজে দেখা গেছে। আমরা আশা করছি পুলিশ প্রশাসন অতি দ্রুত তাদের গ্রেফতার করতে সক্ষম হবে।

এছাড়াও তিনি ইবি শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহ খুনিদের দ্রুত খুঁজে বের করে গ্রেফতার ও বিচারের দাবি জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিযুক্ত দেবাশীষ চৌধুরী। ছবি: সংগৃহীত
জাবিতে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে যুবদল নেতা আটক
জাবিতে ছাত্রী হেনস্তাচেষ্টার অভিযোগে আটক বহিরাগতকে প্রশাসনের কাছে হস্তান্তর করে আনসার সদস্যরা। ছবি: ভিওডি বাংলা
জাবিতে ছাত্রী হেনস্তা, আটক ১
৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শামীম আল মামুন। ছবি: সংগৃহীত
৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বুয়েটের শামীম