• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

বাকৃবিতে ‘বেগম খালেদা জিয়া’ নামে নতুন ছাত্রী হলের উদ্বোধন

বাকৃবি প্রতিনিধি    ২১ অক্টোবর ২০২৫, ১০:২৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নারী শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে নবনির্মিত ‘বেগম খালেদা জিয়া হল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ ছাত্রী হল হিসেবে যাত্রা শুরু করল।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নতুন হলের কমনরুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা ফুল দিয়ে উপাচার্যকে স্বাগত জানান। পরে ‘বেগম খালেদা জিয়া হল’-এর ফলক উন্মোচন ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. হুমায়ূন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নতুন হলের একটি ব্লকের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। প্রথম পর্যায়ে ৩৫০ জন ছাত্রীকে ৪৪টি রুমে আবাসন দেওয়া হয়েছে। সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হলে হলটির ধারণক্ষমতা হবে ১ হাজার ২০০ জন। এ সংযোজনের মাধ্যমে বাকৃবির আবাসিক হলের সংখ্যা দাঁড়িয়েছে ১৫টি।

সভাপতির বক্তব্যে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাদের বলেন, “এই হলটি অনন্য—এর নামের কারণেই। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৬০ শতাংশ ছাত্রী এবং ৪০ শতাংশ ছাত্র রয়েছে। মেয়েরা এগিয়ে আসছে, এই হলে থেকে তারা আরও ভালোভাবে নিজেদের গড়ে তুলবে, সেটাই আমাদের প্রত্যাশা।”

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “বেগম খালেদা জিয়া একটি অনুকরণীয় নাম, একটি প্রতীক। তার নামে আমাদের এই নতুন হল উদ্বোধন করতে পেরে আমরা গর্বিত। এই হলের নৈসর্গিক সৌন্দর্য এবং পরিবেশ একে অন্য হলগুলোর চেয়ে বিশেষ করে তুলেছে। যারা এখানে সিট পেয়েছ, তারা নিঃসন্দেহে ভাগ্যবান।”

তিনি আরও বলেন, “এই হলে কোনো হিটার চলবে না, শতভাগ ছাত্রী ডাইনিংয়ে খাবেন। ডাইনিংয়ের খাবার ভালো না হলে আমরা পদক্ষেপ নেব, তোমরাও মতামত দেবে। খুব শিগগিরই এখানে ব্যাডমিন্টন কোর্টের ব্যবস্থা করা হবে।”

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিযুক্ত দেবাশীষ চৌধুরী। ছবি: সংগৃহীত
জাবিতে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে যুবদল নেতা আটক
জাবিতে ছাত্রী হেনস্তাচেষ্টার অভিযোগে আটক বহিরাগতকে প্রশাসনের কাছে হস্তান্তর করে আনসার সদস্যরা। ছবি: ভিওডি বাংলা
জাবিতে ছাত্রী হেনস্তা, আটক ১
৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শামীম আল মামুন। ছবি: সংগৃহীত
৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বুয়েটের শামীম