• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা, সব আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ২১ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যা মামলায় তিনজনকে আসামি করে ঘটনার তিন দিন পর মামলা দায়ের করা হয়েছে। মামলার সব আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নিহতের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বাদী হয়ে বংশাল থানায় মামলাটি দায়ের করেন। মামলার নামীয় আসামি হলেন- মাহীর রহমান, বার্জিস শাবনাম বর্ষা ও ফারদিন আহম্মেদ আয়লান। এছাড়া আরও অজ্ঞাত পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি টিউশন করতেন জুবায়েদ। ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বংশাল থানাধীন নুর বক্স লেনের রৌশান ভিলায় ছাত্রী বর্ষাকে পড়াতে যান। একই দিন সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বর্ষা জুবায়েদের ছোট ভাই সৈকতকে মেসেঞ্জারে জানায়, “জোবায়েদ স্যার খুন হয়ে গেছে, কে বা কারা খুন করেছে জানি না।”

রাত ৭টার দিকে জবি শিক্ষার্থী কামরুল হাসানের মাধ্যমে খবর পেয়ে সৈকত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে সিঁড়ি ও দেয়ালে রক্তের দাগ দেখতে পান। ভবনের তৃতীয় তলার পূর্ব পাশের সিঁড়িতে জুবায়েদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

বাদী এনায়েত হোসেন সৈকত বলেন, “পরিবারের সঙ্গে পরামর্শ করেই মামলা করেছি। মানসিকভাবে আমরা ভেঙে পড়েছিলাম বলে একদিন দেরি হয়েছে। প্রকৃত আসামিদের নামই আমরা দিয়েছি- যেন কোনো নির্দোষ মানুষ অভিযুক্ত না হয়।”

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “মামলার সব আসামিকে আটক করা হয়েছে। এখন তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজই আদালতে তোলা হবে।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিযুক্ত দেবাশীষ চৌধুরী। ছবি: সংগৃহীত
জাবিতে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে যুবদল নেতা আটক
জাবিতে ছাত্রী হেনস্তাচেষ্টার অভিযোগে আটক বহিরাগতকে প্রশাসনের কাছে হস্তান্তর করে আনসার সদস্যরা। ছবি: ভিওডি বাংলা
জাবিতে ছাত্রী হেনস্তা, আটক ১
৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শামীম আল মামুন। ছবি: সংগৃহীত
৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বুয়েটের শামীম