• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে, দ্রুত নির্বাচন দিন: আব্দুস সালাম

   ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ পি.এম.
নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিন বিএনপি’র নবনির্বাচিত নেতাদের সাথে সংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক 

ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পেছনে সাংবাদিকদেরও ভুমিকা ছিলো বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, বিগত ১৭ বছরে শুধু বিএনপি নেতাকর্মীরা নয়, সাংবাদিকরাও আহত, নিহত ও পঙ্গু হয়েছেন। এমনকি কারাবরনও করেছেন অনেক সাংবাদিক। সুতরাং সংকটটা শুধু বিএনপির নয়, সবার। আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো সচিবালয়ে আছে। সচিবালয়ে আগুন লাগার ঘটনায়ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে ব্যাবস্থা না নিয়ে, সাংবাদিকদের এ্যাক্রেডিটেশন কেন বাতিল হলো।

রোববার(২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিন বিএনপি’র নবনির্বাচিত নেতাদের সাথে সংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন আব্দুস সালাম।

তিনি বলেন, সাংবাদিকতার পাশাপাশি হলুদ সাংবাদিকতাও হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের বাড়ীঘর আওয়ামী রীগ দখল করেছে, ব্যাবসা বানিজ্য দখল করেছে। কিন্তু বিএনপি তারেক রহমানের নির্দেশের কারনে বেদখল হওয়া সম্পদ ফিরে পাওয়ার চেষ্টাও করেনি নেতাকর্মীরা।

নির্বাচন নিয়ে তিনি বলেন, জনগনের ম্যান্ডেট নিয়ে সরকার চলবে। এই সরকার জনগনের সরকার নয়। এই সরকার যদিও আমরা এনেছি। ফ্যাসিবাদ নতুন করে উত্থানের চেষ্টা চলছে। তাই একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানান আব্দুস সালাম।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পেছনে সাংবাদিকদেরও ভুমিকা ছিলো বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, বিগত ১৭ বছরে শুধু বিএনপি নেতাকর্মীরা নয়, সাংবাদিকরাও আহত, নিহত ও পঙ্গু হয়েছেন। এমনকি কারাবরনও করেছেন অনেক সাংবাদিক। সুতরাং সংকটটা শুধু বিএনপির নয়, সবার। আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো সচিবালয়ে আছে। সচিবালয়ে আগুন লাগার ঘটনায়ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে ব্যাবস্থা না নিয়ে, সাংবাদিকদের এ্যাক্রেডিটেশন কেন বাতিল হলো।

মামুন/ভিওডি বাংলা  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল