• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

মুক্ত চিন্তার পরিবেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক    ২৬ অক্টোবর ২০২৫, ০৬:০৯ পি.এম.
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি: সংগৃহীত

স্বচ্ছ ও মুক্ত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে নতুন প্রজন্মকেই অগ্রণী ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্লবীর এমডিসি স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আমিনুল হক বলেন, ‘আমরা যারা নতুন প্রজন্মের চিন্তাভাবনাকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই, তাদের মাধ্যমেই আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, ‘আমরা একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই—যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে না পারে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে চাই। গত ১৭ বছর দেশে সত্য কথা বললেই মামলা, হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। ভবিষ্যতে এমনটি আর হবে না। ভিন্নমত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা হবে, কেউ নিপীড়নের শিকার হবে না।’

তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘আমরা এমন একটি সমাজ চাই, যেখানে নাগরিক অধিকার ও মৌলিক চাহিদার সুষম বণ্টন নিশ্চিত হবে। সবাই সহমর্মিতার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।’

অনুষ্ঠান শেষে আমিনুল হক পল্লবীর আলুব্দীতে একটি ফুটবল টুর্নামেন্ট, জাসাস আয়োজিত কর্মীসভা এবং ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সমাবেশে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু ও স্থানীয় নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী