• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে চট্টগ্রামে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন বৈদেশিক সহায়তা কমায় জরুরি সেবা হারাল ১০ লাখ নারী ও কিশোরী

সহকর্মীর মৃত্যুতে ভেঙে পড়েছেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক    ২৬ অক্টোবর ২০২৫, ০৮:২৩ পি.এম.
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। সংগৃহীত ছবি
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। সংগৃহীত ছবি

একের পর এক প্রিয় সহকর্মী ও ঘনিষ্ঠজনের মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। সম্প্রতি বন্ধু পীযূষ পান্ডে-র মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। এর মধ্যেই এলো আরও এক দুঃসংবাদ—চলে গেলেন তার সহ-অভিনেতা ও প্রিয় বন্ধু সতীশ শাহ।

‘ভূতনাথ’ ছবিতে অমিতাভের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন সতীশ শাহ। প্রিয় সহকর্মীর মৃত্যুর খবরে গভীর শোক জানিয়ে মধ্যরাতে নিজের ব্লগে লিখেছেন ‘বিগ বি’।

অমিতাভ লিখেছেন—
‘এটি অত্যন্ত কঠিন সময়। আরও একটি দিন, আরও কিছু কাজ, আরও একজনের চলে যাওয়া। সতীশ শাহ—একজন প্রতিভাবান অভিনেতা। অনেক কম বয়সেই আমাদের ছেড়ে চলে গেলেন। খুব কঠিন সময় সকলের জন্য। প্রতিটি মুহূর্ত এখন অশুভ মনে হচ্ছে।’

তবে জীবন থেমে নেই, 
সেটিও তুলে ধরেছেন এই কিংবদন্তি অভিনেতা—‘জীবন চলতেই থাকবে, এটাই নিয়ম। খারাপ সময়ের মধ্যেও নিজেকে সামলে নিতে হবে, সেটাই স্বাভাবিক ও যুক্তিসঙ্গত।’

দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন কৌতুকাভিনেতা সতীশ শাহ। সম্প্রতি তার কিডনি প্রতিস্থাপন করা হয়। কিন্তু অবস্থার উন্নতি হয়নি।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, গত ২৫ অক্টোবর দুপুরে খাবার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অল্প সময়ের মধ্যেই জ্ঞান হারান। পরে অ্যাম্বুলেন্সে করে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বলিউডের সহকর্মী ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। অনেকে সামাজিক মাধ্যমে অমিতাভ ও সতীশ শাহের পুরোনো ছবি ও সিনেমার ক্লিপ শেয়ার করে স্মরণ করছেন দুই প্রজন্মের এই প্রিয় অভিনেতাদের।

ভিওডি বাংলা/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোয়ানা ২ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত
এবার বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘মোয়ানা’
ছবি: সংগৃহীত
ফুটপাতে রাত কাটানো যশ আজ কোটিপতি
ছবি: সংগৃহীত
অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন, মুখ খুললেন ‎গৌতম সাহা