• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বর্জ্য ব্যবস্থাপনায় অতিরিক্ত অর্থ আদায় প্রমাণিত হলে চুক্তি বাতিল : ডিএসসিসি প্রশাসক দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করলেই দেশ এগিয়ে যাবে : আমানউল্লাহ যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের বালিকেসির প্রদেশ

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ এ.এম.
ছবি: সংগৃহীত

তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪৮ মিনিটে) এ কম্পন অনুভূত হয়।

দেশটির দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা আফাদ (AFAD) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে।

কম্পন অনুভূত হয়েছে ইস্তানম্বুল, বুরসা, মানসিয়া ও ইজমির প্রদেশেও। আফাদের তথ্য অনুযায়ী, সিন্দির্গি এলাকায় কয়েকটি বাড়িঘর ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি।

এর আগে চলতি বছরের আগস্ট মাসেও একই এলাকায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই থেকে বালিকেসির অঞ্চলে ছোট ছোট কম্পন নিয়মিতভাবে অনুভূত হচ্ছিল।

ভূতাত্ত্বিকভাবে বৃহৎ ফল্টলাইনের ওপর অবস্থানের কারণে তুরস্কে ভূমিকম্প প্রায়ই ঘটে। ২০২৩ সালের ভয়াবহ ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দেশটির দক্ষিণ ও দক্ষিণপূর্বাঞ্চলে ৫৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন, ধসে পড়ে হাজার হাজার ভবন। তুরস্কের প্রতিবেশী সিরিয়ায়ও নিহত হন অন্তত ৬ হাজার মানুষ।

সূত্র: এএফপি

ভিওডি বাংলা/জা   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির
ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির
প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান
প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান
হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত
হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত