• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সময় টিভির সাংবাদিককে কুপিয়ে জখম

   ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ পি.এম.
সময় টিভির সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব

নড়াইল  প্রতিবেদক 

নড়াইলে সময় টিভির সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১২টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপরে এ হামলার ঘটনা ঘটে। সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব লোহাগড়া উপজেলার যোগিয়া গ্রামের মৃত হান্নান আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, সোমবার রাতে সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব মোটরসাইকেলে লোহাগড়ার নিজ বাড়ি থেকে নড়াইলের দিকে আসছিলেন। পথিমধ্যে নড়াইল শেখ রাসেল সেতুর ওপরে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ চলছে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ চলছে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
সাংবাদিকদের চাকরির নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী
সাংবাদিকদের চাকরির নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী
বগুড়া জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
বগুড়া জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন