• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সব ব্যবধান ভুলে এক হলো গণঅধিকার পরিষদ

   ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

গণঅধিকার পরিষদের দুটি অংশকে আবার একীভূত করার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর আল-রাজি কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। 

এ সময় নুরুল হক নুর বলেন, বৃহত্তর স্বার্থে সকল ব্যবধান ভুলে গণঅধিকার পরিষদকে এক করা হয়েছে। দু-একজন এর বাইরে থাকতে পারে। তিনি আশা করেন, সময়ের সঙ্গে সঙ্গে এরা সবাই যুক্ত হবেন।

৭২ এর সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে নুর বলেন, বিভিন্ন সময় সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে। এটা বাতিলের প্রয়োজন নেই। বরং সবার সাথে আলোচনা করে সংশোধন করা যায়।  

এ সময় ৭১ এর মুক্তিযুদ্ধ নিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, জাতি একবারই স্বাধীন হয়। ৭১ এর সাথে ২৪ এর তুলনা চলে না। কোটা আন্দোলন ও জুলাই আন্দোলনে আহত সবাইকে সরকারের সার্বিক সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, গণহত্যার বিচারে শেখ হাসিনাসহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে, তাদের বিচার নিশ্চিত না হলে আগামীতে আরও গণহত্যা ঘটবে, ফ্যাসিস্ট সরকারের আর্বিভাব হবে। শুধু নির্বাচন হলে সমস্যার সমাধান হবে না, তার আগে হাসিনার বিচার ও সংস্কার হতে হবে।

এ সময় সরকারের সমালোচনাও করেন নুর। তিনি বলেন, মানুষের প্রত্যাশা পাঁচ মাসে হোঁচট খেয়েছে।

এ সময় নুরুল হক নূরের গণঅধিকার পরিষদে ফিরে আসার সিদ্ধান্তের কথা জানান আরেক অংশের সদস্য সচিব ফারুক হাসান।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল