• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পাথরঘাটায় ১ ট্রলারে ১৪০ মণ ইলিশ

বরগুনা প্রতিনিধি    ১ নভেম্বর ২০২৫, ১০:০১ এ.এম.
পাথরঘাটা ঘাটে এফবি সাফওয়ান-৩ ট্রলার থেকে নামানো হচ্ছে ধরা পড়া বিপুল পরিমাণ ইলিশ-ছবি - ভিওডি বাংলা

নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকারে গিয়ে বরগুনার পাথরঘাটার একটি ট্রলারে ধরা পড়েছে প্রায় ১৭০ মণ ইলিশ। তবে ট্রলারে ধারণক্ষমতা না থাকায় জেলেরা ১৪০ মণ ইলিশ নিয়ে ঘাটে ফিরে আসেন। পরে সাইজ অনুযায়ী প্রতি মণ ২২ থেকে ২৭ হাজার টাকা দরে প্রায় ৩১ লাখ ৫০ হাজার টাকায় মাছগুলো বিক্রি করা হয়।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে এফবি সাফওয়ান-৩ নামের ট্রলারটি বিপুল পরিমাণ ইলিশ নিয়ে পাথরঘাটা উপজেলার মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি) ঘাটে পৌঁছায়।

জানা গেছে, গত ২৯ অক্টোবর পাথরঘাটা থেকে ১৯ জন জেলে নিয়ে ট্রলারটি সাগরে যায়। পরে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীরে জাল ফেললে তাতে ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ট্রলারটি মাছ বোঝাই হয়ে গেলে অতিরিক্ত ২৫-৩০ মণ ইলিশ অন্য একটি ট্রলারে তুলে দেওয়া হয়।

ট্রলারের মাঝি রুবেল বলেন, “সাগরে গিয়ে বিকেলে জাল ফেলার পর টেনে তুলতেই দেখি, জালে প্রচুর ইলিশ ধরা পড়েছে। তিনটি কলই মাছ ভর্তি হয়ে যায়। জায়গা না থাকায় কিছু জাল কেটে মাছসহ ফেলতে হয়েছে।”

ট্রলারের মালিক মানিক মিয়া বলেন, “দীর্ঘদিন সাগরে তেমন মাছ পাওয়া যাচ্ছিল না। এবার একসঙ্গে এত ইলিশ পেয়ে আগের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারব।”

পাথরঘাটা বিএফডিসি ঘাটের মৎস্য গবেষক বিপ্লব কুমার সরকার জানান,

“মা ইলিশ ডিম ছাড়তে নদীতে আসে এবং পরে আবার সাগরে ফিরে যায়। নিষেধাজ্ঞা শেষে ওই ট্রলারটি সম্ভবত একটি বড় ঝাঁকের ওপর জাল ফেলেছিল বলেই এত ইলিশ ধরা পড়েছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার