• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

এভারেস্টের পাদদেশে আটকা কয়েকশ’ পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক    ২ নভেম্বর ২০২৫, ০১:০১ পি.এম.
লুকলার আটকা পর্যটকেরা বিমানবন্দরের বাইরে অপেক্ষা -ছবি সংগৃহীত

নেপালের এভারেস্ট অঞ্চলে টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে কয়েকশ’ পর্যটক আটকা পড়েছেন। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইর এক প্রতিবেদনে শনিবার এ তথ্য জানা গেছে।

বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট (২৯,০৩১ ফুট) নেপালের কোশি প্রদেশের সোলুখুম্বু জেলার লুকলা অঞ্চলে অবস্থিত। সরকারি সূত্র জানায়, লুকলায় তিন দিন ধরে অবিরাম বর্ষণ ও তুষারপাত চলছে। মেঘলা আকাশ ও ঝড়ো আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় লুকলা বিমানবন্দর তিন দিন ধরে বন্ধ রয়েছে।

সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা পিটিআইকে জানিয়েছেন, “পর্যটকের মৌসুমে প্রতিদিন কয়েক ডজন ফ্লাইট চলে, কিন্তু এখন সব ফ্লাইট স্থগিত। ফলে লুকলা ও আশপাশের হোটেলগুলো পর্যটকে ভরে গেছে, অনেকেই হোটেলে জায়গা পাচ্ছেন না।”

তারা এয়ারলাইন্সের লুকলা ইনচার্জ অমৃত মাগার জানিয়েছেন, তাদের বিমান সংস্থা থেকে অন্তত ১,৫০০ জন পর্যটক টিকিট বুক করেছিলেন, যারা বর্তমানে লুকলায় আটকা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু’দিনে আরও ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা