• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নেত্রকোণা-৫ আসনে বিএনপির প্রার্থী আবু তাহের তালুকদার

নেত্রকোণা প্রতিনিধি    ৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পি.এম.
আবু তাহের তালুকদার। সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনের সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি।

নেত্রকোণা-৫ (পূর্বধলা ) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী দলটির নেত্রকোনা জেলা বিএনপির তিন বারের সাবেক সাধারণ সম্পাদক পূর্বধলা উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার। 

সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নেত্রকোণা-৫ আসনে আলহাজ্ব আবু তাহের তালুকদার মনোনীত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

দলটির বিভিন্ন পর্যায়ের কর্মীরা জানান, আলহাজ্ব আবু তাহের তালুকদার জেল জুলুম হুলিয়া মামলা হামলার শিকার দুর্দিনের কান্ডারী নির্যাতিত নিপীড়িত বিএনপির এক নিবেদিতপ্রাণ নেতা। তিনি পূর্বধলা উপজেলায় বিভিন্ন মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম করে ইতোমধ্যে গণমানুষের তুমুল প্রশংসা অর্জন করেছেন।

কর্মীরা আরও জানান, বিএনপি’র এই নেতা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে পূর্বধলা উপজেলাকে সারাদেশে মডেল উপজেলায় পরিণত করবেন।

উল্লেখ্য আলহাজ্ব আবু তাহের তালুকদার ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রার্থী ছিলেন।

ভিওডি বাংলা/ একে এম এরশাদুল হক জনি/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার