• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জামায়াত কোনো জোট গঠন করবে না : ডা. শফিকুর রহমান

সিলেট প্রতিনিধি    ৫ নভেম্বর ২০২৫, ১১:৩৪ এ.এম.
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান-ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচনে জামায়াত কোনো রাজনৈতিক জোট গঠন করবে না, তবে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।”

বিদেশ সফর সম্পর্কে জামায়াতের এই নেতা বলেন, “বিদেশে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তারা বুকভরা ভালোবাসা ও প্রত্যাশা নিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে চান। অথচ আমরা তাদের প্রাপ্য সম্মান এখনো দিতে পারিনি।”

আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই। পিআর পদ্ধতিতে নির্বাচন সাধারণ মানুষের সমর্থন পাবে বলে আমরা বিশ্বাস করি।”

তৃতীয়বারের মতো দলের আমির নির্বাচিত হওয়ার পর এটি ছিল তার প্রথম সিলেট সফর। নিজ জন্মভূমিতে পৌঁছে হাজারো নেতা-কর্মীর ভালোবাসায় সিক্ত হন তিনি। পরে তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার