• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কুমিল্লায় বিএনপির মনোনয়ন না পেয়ে রেলপথ অবরোধ

কুমিল্লা প্রতিনিধি    ৫ নভেম্বর ২০২৫, ০৯:১৪ পি.এম.
মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকদের ঢাকা–চট্টগ্রাম রেলপথ অবরোধ । সংগৃহীত ছবি

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকরা ঢাকা–চট্টগ্রাম রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে চারটা থেকে প্রায় এক ঘণ্টা নাঙ্গলকোট রেলস্টেশনে এ বিক্ষোভ চলে। এ সময় রেললাইনে টায়ার জ্বালিয়ে স্লোগান দেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

অবরোধের কারণে লাকসাম, সাগরিকা ও হাসানপুর স্টেশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী “সাগরিকা এক্সপ্রেস” এবং ঢাকা থেকে চট্টগ্রামগামী “মহানগর গোধূলী” ট্রেন মাঝপথে আটকা পড়ে।

নাঙ্গলকোট স্টেশনমাস্টার জামাল হোসেন বলেন, ‘রেলপথ অবরোধের কারণে দুইটি ট্রেন আটকে ছিল। বিকেল সাড়ে পাঁচটার দিকে অবরোধ প্রত্যাহার হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

কুমিল্লা–১০ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া।

অন্যদিকে, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াও প্রার্থী ছিলেন। মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরাই এ বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া বিএনপি নেতা মো. ইউসুফ মজুমদার বলেন, ‘মোবাশ্বের আলম ভাই দীর্ঘদিন ধরে নাঙ্গলকোট ও লালমাইয়ে দলের জন্য নিবেদিতভাবে কাজ করেছেন। তাই তার সমর্থকরা ভেবেছিলেন তিনিই মনোনয়ন পাবেন। এখন তারা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ। আমরা চাই, কেন্দ্রীয় বিএনপি বিষয়টি পুনর্বিবেচনা করুক।’

যুবদল কর্মী সোহাগ হাসান বলেন, ‘আমরা চাই কেন্দ্রীয় নেতারা মোবাশ্বের আলম ভূঁইয়াকেই মনোনীত করুন। সেটিই দলের জন্য সঠিক সিদ্ধান্ত হবে।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার