• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নবাবগঞ্জে জনগণের আস্থায় বিএনপি বিজয়ী হবে: ডা. জাহিদ হোসেন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ৬ নভেম্বর ২০২৫, ০৫:২৯ পি.এম.
ডা. জাহিদ হোসেন-ছবি-ভিওডি বাংলা

নবাবগঞ্জ, দিনাজপুর -তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন ও জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। 

বৃহস্পতিবার  (৬ অক্টোবর) নবাবগঞ্জে মতবিনিময় সভায় এমন কথা বলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের প্রার্থী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

উপজেলার বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত পুলিশ ও সামরিক বাহিনীর সদস্য এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “বিএনপি সব শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গুরুত্ব দিয়ে এসেছে। ইসলামী শিক্ষার পাশাপাশি অন্যান্য ধর্মের শিক্ষাকেও আমরা সমানভাবে উৎসাহিত করি। আমাদের লক্ষ্য ধর্ম, জাতি বা সম্প্রদায় নির্বিশেষে সবার জন্য ন্যায় ও সমান সুযোগ নিশ্চিত করা।”

নবাবগঞ্জ উপজেলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় শতাধিক বীরমুক্তিযোদ্ধা, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন। উপস্থিত ধর্মীয় নেতারা মতবিনিময় সভাকে সময়োপযোগী ও ফলপ্রসূ উদ্যোগ হিসেবে স্বাগত জানান।

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য নজরুল ইসলাম ফতে, উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, সদস্য সচিব আনোয়ার হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মোক্তাদির হোসেন বকুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/অলিউর রহমান মিরাজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার