• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

‘নো হাংকি পাংকি’ রাজনৈতিক দলের ভাষা হতে পারে না: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি    ৭ নভেম্বর ২০২৫, ০৪:৪৮ পি.এম.
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, একটা ইসলামী দলের নায়েবে আমীর দায়িত্বশীল লোক হিসেবে কীভাবে বলেন, ‘নো হাংকি পাংকি’। এটা কি রাজনৈতিক ভাষা হলো? এটা কি সাধারণ মানুষের গ্রহনযোগ্যতা পায়? একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যদি এ ধরনের কথা বলে সাধারণ মানুষ উপহাস ও অবজ্ঞা ছাড়া কিছুই করবে না।

তিনি বলেন, নো হাংকি পাংকি কোনো রাজনৈতিক দলের আদর্শিক ভাষা হতে পারে না। এই কথা যিনি বলেছেন তিনি একটি দলের দায়িত্বশীল ছাড়াও একজন ডাক্তার। তার কাছ থেকে এমন ভাষা আশা করা যায় না।

 শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরস্থ গোডাউন সড়কের বশির ভিলায় জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, এবারের নির্বাচনটা ভিন্ন এবং ব্যাতিক্রমধর্মী। যার কারণে আমরা খুব বেশী গুরুত্ব দিয়েই গণসংযোগে নেমেছি। এই গণসংযোগে আমরা এখনই নামি নাই। আমরা বিগত ১৭ বছর থেকে জুলাই আন্দোলন সহ এখন পর্যন্ত মাঠে ময়দানে থেকে জনগনের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করেছি। এখনো করছি। আমরা লক্ষ্মীপুরসহ সারাদেশে সুদৃঢ় ঐক্যের মধ্যে আছি। এবং এই সুদৃঢ় ঐক্যের মধ্যে থেকেই আমরা কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছাবো।

তিনি বলেন, আমাদের মধ্যে এখন সুদৃঢ় ঐক্য দরকার, যে ঐক্য বিগত আন্দোলন-সংগ্রামে ছিলো। সর্বশেষ জুলাইয়ে যে ঐক্য ছিলো। যদি এই ঐক্য না থাকে তাহলে ফ্যাসিস্ট হাসিনা সুযোগ নিতে পারবে। কিন্তু পতিত ফ্যাসিস্টকে আর কোন সুযোগ দেওয়া যাবেনা। সবাইকে সজাগ থাকতে হবে।

সভায় অ্যাড. সাইফুল ইসলাম শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক অ্যাড. মো. হাছিবুর রহমান,বাফুফে সহসভাপতি অ্যাড. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার