• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইউনূসের শব্দ চয়ন নিয়ে সতর্ক থাকার আহ্বান ভারতের

আন্তর্জাতিক ডেস্ক    ৮ নভেম্বর ২০২৫, ১২:২৩ পি.এম.
রাজনাথ সিংয়-ছবি সংগৃহীত

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসকে তার বিবৃতির শব্দচয়নে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের উত্তেজনা চায় না।

গতকাল শুক্রবার (৭ নেভম্বর) ভারতীয় সাংবাদিক এবং দেশটির সংবাদমাধ্যম নেটওয়ার্ক ১৮ গ্রুপের শীর্ষ সম্পাদক রাহুল জোশিকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন রাজনাথ। সেই সাক্ষাৎকারের একটি অংশ জুড়ে ছিল ভারত-বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক। 

সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চাই না। তবে ইউনূসের (বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস) উচিত হবে নিজের বিবৃতির শব্দ চয়ন নিয়ে সতর্ক থাকা।”

“আমি আর একটি কথা এখানে বলতে চাই- ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম; কিন্তু তারপরও আমাদের মূল লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।”

২০২৪ সালে জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে শুরু থেকেই টানাপোড়েন চলছে ভারতের কেন্দ্রীয় সরকারের। এর মধ্যে সাম্প্রতিক কিছু ঘটনায় এই টানাপোড়েন আরও দীর্ঘায়িত হওয়ার পরিস্থিতি সৃষ্টি করেছে।

সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফস কমিটি (সিজিসিএসসি)-এর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের ৫ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ড. মুহম্মদ ইউনূস। উভয় দেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সম্পর্ক তিক্ত।

তুর্কি পার্লামেন্টের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন তুরস্কের এমপি মেহমেত আকিফ ইলমাজ। গত সপ্তাহের শুরুর দিকে তাদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধানের। সাক্ষাৎ শেষে তুর্কি প্রতিনিধিদলের সব সদস্যকে এক কপি করে ‘আর্ট অব ট্রায়াম্ফ’ নামের একটি বই উপহার দিয়েছেন মুহম্মদ ইউনূস।

এই সাক্ষাতের পর মুহম্মদ ইউনূস তুর্কি প্রতিনিধিদলের সদস্যদেরকে ‘আর্ট অব ট্রায়াম্ফ’ বইটি উপহার দিয়েছেন। বইটিতে ২০২৪ সালের আন্দোলন সংক্রান্ত ছবি ও গ্রাফিতি সংকলিত রয়েছে। তবে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ দাবি করেছে, বইটিতে ‘গ্রেটার বাংলাদেশ’ মানচিত্রের মাধ্যমে ভারতের আসাম রাজ্যকে বাংলাদেশের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে এবং আসাম দখল ও প্রশাসন সম্পর্কিত বিবরণ রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা