• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ নির্বাচন: শামসুজ্জামান

   ২ জানুয়ারী ২০২৫, ০২:৪০ পি.এম.
জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে দৈনিক আমার পিরোজপুর পত্রিকার প্রকাশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক 

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া আশ্বাস অনুযায়ী নির্বাচন না হলে জনগণের মনে সন্দেহের সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে দৈনিক আমার পিরোজপুর পত্রিকার প্রকাশনা উৎসবে তিনি এই মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপিসহ ছোট-বড় যেসব দলগুলো আন্দোলন শরিক হয়েছিল তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় তৈরি আছে। এখন কোনো তালবাহানা জাতির সঙ্গে না করা ভালো। অর্থাৎ, প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান, ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা তারা কমবেশি একই কথা বলেছেন, এই বছরের শেষ বা ২০২৬ এর প্রথমে নির্বাচন হবে। এর বাইরে না যাওয়া বোধ হয় জাতি ও গণঅভ্যুত্থানের জন্য পরিপূরক হবে। এর বাইরে গেলে সন্দেহের সৃষ্টি হবে। তখন বিষয়টি বিতর্কিত হবে।

তিনি বলেন, বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। তারা যা মনে করে, সেটি যদি না পায়, তারা কিন্তু কারো কাছে মাথা নত করে না। এ জাতির সঙ্গে প্রতারণা করে শেখ মুজিব টেকেনি, শেখ হাসিনা টেকেনি। আগামী দিনেও যদি কারো মাথার ভেতর এই প্রতারণার বিষয় থেকে থাকে, আমি তাদের অনুরোধ করবো, বাস্তবতায় আসুন। তাহলে বুঝতে পারবেন, কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা জরুরি। এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

বিএনপির এই নেতা বলেন, সাংবাদিক ও মিডিয়া যেমন দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, ঠিক তেমনি দেশবিরোধী ভূমিকাও কখনো কখনো তারা পালন করে। এদেশে সাংবাদিকদের যেমন দীর্ঘ ঐতিহ্য আছে আন্দোলন, সংগ্রাম, লড়াইয়ের, তেমনি কিছু কুলাঙ্গারও আছে। এখনো আছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ২৪ এর যে মহাপ্রলয়, মহা পরিবর্তনে ছাত্র জনতার ভূমিকা, সেই ভূমিকা যেমন তুলে ধরতে হবে, তেমনি এটিও তুলে ধরতে হবে, গণতন্ত্র উত্তরণের জন্য আমাদের পথটা কি? গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ নির্বাচন। শেখ হাসিনা বাহানা করে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। সেই তথাকথিত নির্বাচনের প্রশাসক, পুলিশ, ইউএনও, ডিসি, নির্বাচন  ছিল আওয়ামী লীগের লোকজন। একমাত্র সাংবাদিকরাই নিজেদের অবস্থান থেকে যতটুকু পেরেছে সেটা জাতি, দেশ ও বিশ্বের সামনে তুলে ধরেছে। তারাও নির্যাতিত হয়েছে এই সত্য বলার কারণে। এই পথে এলে সত্যের পক্ষে কাজ করতে হবে৷

দৈনিক আমার পিরোজপুরের সম্পাদক কে এম সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বিএনপির নেত্রী অর্পনা রায়, কৃষক দল নেতা এস কে সাদী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম প্রমুখ।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল