• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শাহবাগে সহকারী শিক্ষকদের পদযাত্রায় পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক    ৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৮ পি.এম.
সাউন্ড গ্রেনেডে আহত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা-ছবি সংগৃহীত

রাজধানীর শাহবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কলম সমর্পণ কর্মসূচি পালনকালে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে।  

শনিবার (৮ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এই ঘটনা ঘটে। এতে নারীসহ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, পূর্বঘোষণা অনুযায়ী তারা কলম সমর্পণের উদ্দেশ্যে শাহবাগের দিকে পদযাত্রা শুরু করলে পুলিশ শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। অবস্থান নেয়ার পর শিক্ষকরা স্লোগান দিচ্ছিলেন, তখন পুলিশ হঠাৎ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

অধ্যক্ষদের বেতন ও পদোন্নতির দাবিতে সহকারী শিক্ষকরা সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছিলেন। তাদের তিন দফা দাবি হলো-দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছরের পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সাড়ে ৬৫ হাজারের বেশি, যেখানে তিন লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত। এর আগে ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে দশম গ্রেডে এবং ১৩তম গ্রেডে থাকা শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নিয়েছিল। তবে সহকারী শিক্ষকরা এই পদক্ষেপে সন্তুষ্ট নন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য