• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নন এমপিও শিক্ষকদের উপর সাউন্ড গ্ৰেনেড, জল কামান নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক    ৯ নভেম্বর ২০২৫, ০৫:১৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পূর্ব ঘোষিত শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে নন এমপিও শিক্ষকদের উপর  জল কামান থেকে রঙ্গিন  পানি এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। 
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। 

নন এমপিও শিক্ষকরা জানান, আমরা দীর্ঘদিন থেকে বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠ দান করে আসছি। বর্তমানে আমরা বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছি। শিক্ষকদের এক দফা হলো- সকল স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে হবে। 

সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয় অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়া  বলেন, সকাল থেকে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছিলাম আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার বেলা আড়াইটার সময় শিক্ষা মন্ত্রণালয়ের ঘেরাও কর্মসূচি পূর্ণভাবে পালন করছিলাম। কিন্তু কোন ধরনের বিনা উস্কানিতে পুলিশ শিক্ষকদের উপর চড়াও হয়ে লাঠিপেটা শুরু করে। এতে আমি নিজেও আহত হই। এ সময় সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপ করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা আহত হয়েছেন। এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষকদের এমপিও প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তিনি। 

এ বিষয়ে শাহবাগ থানার (পরিদর্শক পেট্রোল) বুলবুল আহমেদ  জানান, নন এমপিও শিক্ষকরা দুপুরের দিকে  শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে  তাদের নেতৃবৃন্দ শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করার প্রতিশ্রুতি দিলেও সাধারণ শিক্ষকরা তা অমান্য করে পুলিশের ব্যারিকেট ভেঙ্গে সচিবালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদেরকে জল কামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় এক রাউন্ড সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করা হয়। 

প্রসঙ্গত, দীর্ঘ ১৮ দিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর দাবিতে এমপিও শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছে এ সময় তারা কয়েকবার সড়ক বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য