• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী

নবাবগঞ্জে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা কৃষক

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ১১ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

শস্য ভান্ডার হিসাবে পরিচিত দিনাজপুরের নবাবগঞ্জে চলতি আমন মৌসুমে আমন ক্ষেতে কারেন্ট পোকা আক্রমণ করেছে। ওই পোকার আক্রমণে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। 

পোকার আক্রমণ ঠেকাতে তাদের কীটনাশকই একমাত্র ভরসা হয়েছে। প্রতিটি জমিতে ৫/৬বার করে তারা কীটনাশক প্রয়োগ করছে।

উপজেলার বেড়ামালিয়া গ্রামের কৃষক ছলিম উদ্দিন জানান, তার জমিতে কারেন্ট পোকা ধরেছে। এ যাবৎ তিনি ৫ বার কীটনাশক প্রয়োগ করেছে। তাতেও আক্রমণ ঠেকানো কঠিন হয়ে পড়েছে। তিনি জানান, কীটনাশক কিনতে নগদ টাকায় যে দাম বাকিতে কিনলে ওই কীটনাশকই ২’শ টাকা বেশি ধরা হচ্ছে।

 শালখুরিয়া গ্রামের কৃষক শাহিনুর রহমান জানান তার প্রায় ২ বিঘা জমির ধান কারেন্ট পোকার আক্রমণে নষ্ট হয়েছে।

এরকম উপজেলার সব জায়গাতেই আমন ক্ষেতে কম বেশি কারেন্ট পোকা দেখা দিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, কারেন্ট পোকা দেখা দিয়েছে সেটা ঠিক আছে। তবে ক্ষতি হওয়ার মতো পর্যায়ে এখনও যায়নি। এর জন্য কৃষি বিভাগ থেকে কৃষকদের সচেতন করা সহ পোকার আক্রমণ ঠেকাতে পরামর্শ প্রদান করা হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ