• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই অচল হয়ে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী

মস্তিষ্ক ছাড়া ২০ বছর বেঁচে থাকা তরুণী:

চিকিৎসকদের চোখে ‘জীবন্ত বিস্ময়’

আন্তর্জাতিক ডেস্ক    ১১ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ পি.এম.
যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় জন্ম নেওয়া অ্যালেক্স সিম্পসন-ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের অ্যালেক্স সিম্পসন চিকিৎসা বিজ্ঞানের একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মস্তিষ্ক ছাড়া জন্ম নেওয়া অ্যালেক্স সম্প্রতি ২০তম জন্মদিন উদযাপন করেছেন।

জন্মের সময় চিকিৎসকরা জানিয়েছেন, অ্যালেক্স ‘হাইড্রানেনসেফালি’ নামে একটি বিরল রোগে আক্রান্ত, যার ফলে তার মাথায় স্বাভাবিক মস্তিষ্ক তৈরি হয়নি। চিকিৎসকেরা আশঙ্কা করেছিলেন যে, অ্যালেক্স চার বছরের বেশি বাঁচবেন না।

তবে সেই পূর্বাভাস ভেঙে, অ্যালেক্স এখন দুই দশক ধরে বেঁচে আছেন। তার বাবা শন সিম্পসন বলেন, “বিশ্বাসই আমাদের টিকিয়ে রেখেছে।” চিকিৎসকরা তাকে ‘জীবন্ত বিস্ময়’ আখ্যা দিয়েছেন।

অ্যালেক্সের পরিবার মনে করে, তিনি আশেপাশের পরিবেশ অনুভব করতে পারেন। ছোট ভাই এসজে বলেন, “যদি কেউ মানসিক চাপে থাকে বা দাদি ব্যথায় কষ্ট পান, অ্যালেক্স তা বুঝতে পারেন।”

চিকিৎসকরা বলেন, এটি মানব শরীরের অভিযোজন ক্ষমতার এক অনন্য দৃষ্টান্ত এবং চিকিৎসা ইতিহাসে বিরল ঘটনা।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান কখনো শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান
ইরান কখনো শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান
মন্ত্রী না হলে সাক্ষাৎ নয়, দিল্লিকে নেপালের প্রধানমন্ত্রীর কড়া বার্তা
মন্ত্রী না হলে সাক্ষাৎ নয়, দিল্লিকে নেপালের প্রধানমন্ত্রীর কড়া বার্তা
মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প
মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প