• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই অচল হয়ে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী

কিশোরগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

কিশোরগঞ্জ প্রতিনিধি    ১১ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে কিশোরগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সংবর্ধনা শেষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন, নারী ও শিশু আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) এ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, এ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, এ্যাডভোকেট শরীফুল ইসলাম, ও এ্যাডভোকেট মীর ইকবাল হোসেন বিপ্লবসহ আইনজীবী ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা নবনির্বাচিত জেলা বিএনপি নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, বিএনপির আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারে আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা আরও জোরদার করতে হবে। তারা সংগঠনের ভিত্তি মজবুত করার পাশাপাশি গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ