• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই অচল হয়ে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী

চূড়ান্ত মনোনয়ন নিয়ে আশাবাদী: দুলাল

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি    ১১ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণা জেলা বিএনপির অন্যতম নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র দেলোয়ার হোসেন ভূঞা দুলাল বলেছেন, আপনারা আমার পাশে আছেন এবং থাকবেন, এটাই আমার দৃঢ় বিশ্বাস। আপনারা আছেন বলেই চূড়ান্ত মনোনয়নে সুসংবাদ পাবেন।

মঙ্গলবার (১১ নভেম্ব ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দুয়া উপজেলা বিএনপির আয়োজিত বৃহৎ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মনোনয়ন বিবেচনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আপিল করব। তিনি যেন মাঠের বাস্তব অবস্থা বিবেচনা করেন, সর্বস্তরের জনগণের অভিমত শুনেন ও জানেন।

সমাবেশ শেষে দেলোয়ার হোসেন ভূঞা দুলালের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এক বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দুয়া খেলার মাঠে গিয়ে শেষ হয়।

দেলোয়ার হোসেন ভূঞা দুলাল আরও বলেন, বিগত সময়ে রাজনীতি করতে গিয়ে আমি জেল খেটেছি, ফ্যাসিবাদ সরকারের অপমান, নির্যাতন ও অত্যাচার সহ্য করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা আশা করছি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।

শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন, যা পুরো পৌর শহরকে উৎসবমুখর করে তোলে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ