• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই অচল হয়ে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী

শিবচরে আওয়ামী লীগের চেয়ারম্যান গ্রেপ্তার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ১১ নভেম্বর ২০২৫, ০৮:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং শিবচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও শিরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান মুরাদ হাওলাদারকে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর ) দুপুরে শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল বাজার এলাকা থেকে আটক করেছে শিবচর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে,আগামী বৃহস্পতিবার ১৩ নভেম্বর রাজধানী ঢাকা শহরে ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলের মতোই মাদারীপুর জেলার শিবচরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে।বাজার,হাট,বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ সদস্যদের টহল জোরদার করা হয়েছে।টহল চলাকালীন সময়ে একাধিক মামলার আসামি মুরাদ হাওলাদারকে গ্রেপ্তার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মুরাদ হাওলাদারের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলার তদন্ত চলমান রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ