• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ মাহবুব

বিনোদন ডেস্ক    ১৩ নভেম্বর ২০২৫, ০২:১৮ পি.এম.
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব-ছবি সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব বলেছেন, তিনি অভিনয়কে কখনো চাপ হিসেবে দেখেন না, বরং সবসময় উপভোগ করেন। বর্তমানে কাজের পরিমাণ কিছুটা কম হলেও, সম্প্রতি ‘এমন দিনে তাকে বলা যায়’ এবং ‘খোয়াবনামা’সহ বিভিন্ন কাজের জন্য সামাজিক মাধ্যমে সাড়া পেয়েছেন।

তৌসিফ মাহবুব বলেন, ‘এই কাজটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে এবং খুব ভালো লাগে যখন শুধুমাত্র ভিউ দ্বারা বিবেচিত হই না কাজটা। একটা কাজ কত মিলিয়ন ভিউ হচ্ছে এটাই যে আসলে গুরুত্বপূর্ণ না।’

তার কথায়, ‘খোয়াবনামা'রও আসলে অলমোস্ট সাড়ে ছয়-সাত মিলিয়ন ভিউ আছে। আমার অনেক কাজ ২০-৩০ মিলিয়ন ভিউ আছে। কিন্তু এই কাজটার জন্য যখন অ্যাওয়ার্ড পাচ্ছি মানে এই কাজটা অল্প মানুষ দেখলেও বেশি মানুষ অ্যাপ্রিশিয়েট করেছে। আসলে আমি মনে করি এটা বেশি গুরুত্বপূর্ণ।’

তৌসিফের ভাষ্যে, ‘কাজ কতজন দেখছে আর কতজন অ্যাপ্রিশিয়েট করছে, এই ব্যালেন্সটা যখন সুন্দর হয় তখন একটা আর্টিস্টের জন্য অনেক ভালো হয়। আমার জীবনে নেওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জের জন্যই আজকে অ্যাওয়ার্ড পুরস্কার পাচ্ছি। এটা অবশ্যই খুব ভালো একটা ফিলিংস, ভালো লাগা।’

তৌসিফ আরও উল্লেখ করেছেন, “অ্যাওয়ার্ড পাওয়ার সঠিক সময় আছে। আগে আসতাম, কিন্তু কোনো অ্যাওয়ার্ড পাইনি। এখন যখন আসছি এবং পাচ্ছি, সেটা সঠিক সময়।”

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ
মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ
দুই যুগের অপেক্ষার পর জাতীয় স্বীকৃতি পেলেন প্রিন্স মাহমুদ
দুই যুগের অপেক্ষার পর জাতীয় স্বীকৃতি পেলেন প্রিন্স মাহমুদ
শাকিবকে নিয়ে ব্যক্তিগত জীবনে কোনো স্মৃতি নেই
অপু বিশ্বাস: শাকিবকে নিয়ে ব্যক্তিগত জীবনে কোনো স্মৃতি নেই