• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চাঁদরাতে আসছে ‘আয় সজনী’

বিনোদন প্রতিবেদক    ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শক-শ্রোতাদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে ধ্রুব মিউজিক স্টেশন। প্রতিষ্ঠানটি নির্মাণ করেছে নতুন ড্যান্স মিউজিক ভিডিও ‘আয় সজনী’।

গানটিতে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় শিল্পী সামজ ভাই। আইটেম ঘরানার এ গানটির সংগীতায়োজন করেছেন শোভন রায়।

মিউজিক ভিডিওতে পারফর্ম করতে দেখা যাবে শান্ত ও অবন্তিকা রহমানকে। নাচ, গ্ল্যামার এবং মনোমুগ্ধকর সেটে ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। এছাড়া গানটিতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন র‍্যাপার রিজান।

সামজ ভাই জানান, আধুনিক সংগীত, র‍্যাপ, আকর্ষণীয় কোরিওগ্রাফি এবং চমৎকার চিত্রায়ণের সমন্বয়ে গানটি তৈরি হয়েছে। ঈদের উৎসবমুখর পরিবেশে এটি দর্শকদের মধ্যে নতুন আমেজ ছড়িয়ে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, গানটির ভিডিও ঈদের আগের দিন চাঁদরাতে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। পাশাপাশি গানটি শোনা যাবে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে।

ভিওডি বাংলা/এমআই/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাদিয়া জাহান প্রভা
‘বিবাহিত পুরুষের প্রেমে জড়াবে না’, প্রভার পরামর্শ
১৫ মাস বয়সেই ‘মোদিজি’ নাম জপছে সুনীল শেঠির নাতনি
১৫ মাস বয়সেই ‘মোদিজি’ নাম জপছে সুনীল শেঠির নাতনি
আসছে নতুন গান‘চ্যাম্পিয়ন’
আবারও একসঙ্গে সঞ্জয়-নোরা