{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

বিনোদন ডেস্ক    ১৭ মার্চ ২০২৬, ০৯:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা শামস সুমন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। দীর্ঘদিন ধরে শামস অসুস্থ ছিলেন।

টিভি নাটকের এক সময়ের জনপ্রিয় অভিনেতা শামস সুমন মঞ্চ থেকে তার ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি একাধিক সিনেমাতেও অভিনয় করেছেন। ইদানীং অভিনয়ে তাকে তেমনটা দেখা যেত না। সবশেষ তাকে দেখা যায় সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় পুলিশের চরিত্রে। এরপর আর নতুন কাজের খবর পাওয়া যায়নি। তিনি বেসরকারি রেডিও স্টেশন ‘রেডিও ভূমি’তে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন।

শামস সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননের সদস্য। তার অভিনীত চলচ্চিত্রগুলো হলো—মন জানেনা মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২), জয়যাত্রা (২০০৪)।

২০০৮ সালে ‘স্বপ্নপুরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

ভিওডি বাংলা/আরআর  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে সংকটে সেলিনা জেটলি
যে কারণে সংকটে সেলিনা জেটলি
শিল্পীরা চান আমি যেন শিল্পী সমিতির হাল ধরি: বাপ্পারাজ
শিল্পীরা চান আমি যেন শিল্পী সমিতির হাল ধরি: বাপ্পারাজ
‘প্রিন্স’ সিনেমার সেন্সর স্থগিত করল সার্টিফিকেশন বোর্ড
‘প্রিন্স’ সিনেমার সেন্সর স্থগিত করল সার্টিফিকেশন বোর্ড