• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কাউকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না : জামায়াত আমির

   ৩ জানুয়ারী ২০২৫, ০২:০৩ পি.এম.
নাটোরে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

নাটোর প্রতিনিধি 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা বিদেশে বন্ধু চাই, প্রভু নয়-এই বন্ধুত্ব হতে সমতার ভিত্তিতে। কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে এটা হবে না।বাংলাদেশ মাথা উঁচু করে সসম্মানে থাকবে। কাউকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।’

শুক্রবার (০৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নাটোর শহরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে সাম্যের; তবে এটার জন্য আমাদের লড়াই করতে হবে। তাহলেই আমরা সত্যিকারের স্বাধীন দেশের নাগরিক হবো। সাম্যের বাংলাদেশ গঠনে জামায়াত ইসলামী মানুষের দোয়া, ভালোবাসা, পরামর্শ ও ইতিবাচক সমালোচনা চায়।

তিনি আরও বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ জাতি। আমরা সম্মান চাই। এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে নারী-পুরুষ নির্বিশেষে কাজ করবে। নারীকে কখনো নারী বলে কাজের বাইরে রাখা হবে। নারী তার প্রাপ্য সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের সন্তানরা এমনভাবে শিক্ষিত হবে যেন শিক্ষাজীবন শেষে একটা চাকরির জন্য কোন মামা-খালুর পেছনে দৌড়াতে না হয়। শিক্ষাজীবন শেষে হওয়ার আগে কাজই আমাদের সন্তানদের কাছে পৌছে যাবে। এ দায়িত্ব পালন করবে জামায়াতে ইসলামী। আমরা এমন শিক্ষা চাই যেন আমাদের সন্তানদের মনে মমত্ববোধ, দেশাত্নবোধ ও মানবীয় গুণাবলীতে অনন্য হয়ে ওঠে। তারা যেন সত্যিকারের মানুষ হয়।’

জেলা জামায়াত আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন প্রমুখ।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল