• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাবি ছাত্রদলের ৪ নেতাকে শোকজ

   ৩ জানুয়ারী ২০২৫, ০৪:১৭ পি.এম.

ঢাবি প্রতিবেদক

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চার নেতাকে শোকজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত চারটি পৃথক বিবৃতির মাধ্যমে এই শোকজ করা হয়।

শোকজ প্রাপ্তরা হলেন- মো. আবিদুর রহমান মিশু (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, সূর্যসেন হল শাখা ছাত্রদল), সাকিব বিশ্বাস (দপ্তর সম্পাদক, বিজয় ৭১ হল), মনসুর আহমেদ রাফি (প্রচার সম্পাদক, হাজী মুহম্মদ মুহসিন হল) ও সুলতান মো. সাদমান সিদ্দিক (সহ-দপ্তর সম্পাদক, বিজয় একাত্তর হল)।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ০৪/০১/২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর একটি লিখিত ব্যাখ্যা সশরীরে উপস্থিত হয়ে জমাদান ও উপস্থাপন করতে হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ নির্দেশনা প্রদান করেন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল