• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ

ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ১৪ নভেম্বর ২০২৫, ০৪:০৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ফুলবাড়ী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পানিমাকুটি শাখার উদ্যোগে পশ্চিম পানিমাছকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাদেকুর রহমানের সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সফল সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা  স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল, সাধারণ সম্পাদক মাহফুজুল হক সুমন, ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক নাজমুল হাসানসহ বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

‎বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মীদের আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে  কুড়িগ্রাম দুই আসনের ধানের  শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদকে বিজয়ী করার আহ্বান জানানো হয়। 

আলোচনা সভার শেষে ১ নম্বর পানিমাছকুটি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের  মো. আলা বকসকে সভাপতি, মো. এমদাদুল হক সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

‎ভিওডি বাংলা-জাহাঙ্গীর আলম/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ