• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস ৩৯৩,  জিপিএ-৫ পেয়েছে ৩২

নিজস্ব প্রতিবেদক    ১৬ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার পুনর্নিরীক্ষণে ফেল হওয়া ৩৯৩ শিক্ষার্থী পাস করেছেন। এ ছাড়াও নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩২ শিক্ষার্থী।

রোববার (১৬ নভেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।

বোর্ড জানায়, পুনর্নিরীক্ষণের জন্য মোট ২৮,৩৪১ শিক্ষার্থী আবেদন করেন এবং তারা ১,১০,২২৯টি উত্তরপত্রের ফলাফল চ্যালেঞ্জ করেছিলেন। পুনর্বিবেচনার পর এই ফলাফল ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ১৬ অক্টোবর প্রকাশিত মূল এইচএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ছিল ৫২.৫৭ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছিলেন ৬,০৯৭ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেন। মোট পরীক্ষার্থী ছিলেন ১,০২,৯৭০ জন, যার মধ্যে পাস করেছেন ৫৩,৫৬০ জন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য