• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ

রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস ৫৩

নিজস্ব প্রতিবেদক    ১৬ নভেম্বর ২০২৫, ০১:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজশাহী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণ ফল প্রকাশিত হয়েছে। নতুন ফলাফলে দেখা গেছে ৫৩ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।

রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়। এ বছর ২৫,৭০৮ জন পরীক্ষার্থী ৮২,২২৩টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন। পুনঃনিরীক্ষণে ১২১ জনের ফল পরিবর্তন হয়েছে। এছাড়া নতুন করে ১৯ জন জিপিএ-৫ পেয়েছেন।

ফলাফল অনুযায়ী, পাসের হার এই বছর ৫৯.৪০ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছেন ১০,১৩৭ জন। তুলনায়, গত বছর পাসের হার ছিল ৮১.২৪ শতাংশ।

এ বছর ৩৫টি কলেজ থেকে একজনও পাস করতে পারেননি। এছাড়া ৫৪ জন প্রতিবন্ধী পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন, যার মধ্যে ৩৯ জন পাস করেছেন। কারাগার থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৬ জনের মধ্যে ৩ জন পাস করেছেন।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, ফলাফল সকাল ১০টার দিকে প্রকাশিত হয় এবং এ বছর ফেল থেকে পাস করেছেন ৫৩ জন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য