• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিচার বিভাগ সংস্কারে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

   ৭ নভেম্বর ২০২৪, ০১:৫৫ পি.এম.

বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশকে যুক্তরাজ্য সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সারাহ কুক। এ সময় তিনি এ আশ্বাস দেন।

ঘণ্টাব্যাপী এ সাক্ষাতে বিচার বিভাগের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। একই সঙ্গে সারাহ কুক বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশকে যুক্তরাজ্য সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।

এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূঞা উপস্থিত ছিলেন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেহরানের কাছে মাঝারি মাত্রার ভূমিকম্প
তেহরানের কাছে মাঝারি মাত্রার ভূমিকম্প
১৩ জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
১৩ জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
সীমান্ত নিরাপত্তা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রণধীর জয়সওয়াল
সীমান্ত নিরাপত্তা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রণধীর জয়সওয়াল