• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অগ্নিসন্ত্রাসের ‘জনক একজনই’-সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক    ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ এ.এম.
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ছবি: সংগৃহীত

বর্তমানে দেশে যেসব অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, এর পেছনে ‘একজনই দায়ী’—এমন মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সোহেল তাজ লেখেন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর ‘আমার ফাঁসি চাই’ এবং ‘অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী’ বই দুটি পড়লেই অনেক বিষয় স্পষ্ট হয়ে যাবে। ইউটিউবে এগুলোর অডিও বুকও বিনামূল্যে শোনা যায়। তাঁর মন্তব্য-“ক্ষমতার কি লোভ-১ লাখ বেলুন, নাকি বাসে আগুন!”

তিনি আরও প্রশ্ন তোলেন, এত ঘটনার পরও আওয়ামী লীগের একটি অংশ কিভাবে এখনো ওই গোষ্ঠীকে সমর্থন করে। তার ভাষায়, “এর মানে একটাই-এরাই ছিল সুবিধাভোগী, আর এখন এর পরিণতি ভুগতে হবে নিরীহ, নিরপরাধ নেতাকর্মীদের।”

গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে ২০০১ ও ২০০৮ সালে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। একই বছরের ৩১ মে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

পরবর্তীতে ২০১২ সালে তিনি সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নেন। প্রক্রিয়াগত জটিলতায় প্রথম পদত্যাগ গ্রহণ না হওয়ায়, ৭ জুলাই পুনরায় পদত্যাগ করলে তা গৃহীত হয়। পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, তার কাজে ‘বাধা সৃষ্টি’ করা হচ্ছিল এবং ‘নির্দেশনা অমান্য’ করা হচ্ছিল। এরপর আর সক্রিয় রাজনীতিতে ফিরে আসেননি তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী