• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজধানীর শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক    ১৭ নভেম্বর ২০২৫, ১১:০৩ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ছবির হাটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। বেলা সাড়ে ১০টার দিকে শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, “সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। টিম কাজ করছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহবাগ থানার দক্ষিণ পাশে ছবির হাট এলাকায় দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে কেউ আহত হয়নি বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।

ভিওডি বাংলা/জা


 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জাতিসংঘ পুলিশ সম্মেলনে যোগ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
পরিপত্র জারি সরকারি টাকায় বিদেশ ভ্রমণ বন্ধ
ছবি: সংগৃহীত
সুদসহ পুরো আমানতই ফেরত পাবেন গ্রাহকরা: অর্থমন্ত্রী