• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প

পানগাঁও টার্মিনাল পরিচালনা

বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বন্দরের চুক্তি

   ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল (পিআইটিসি) পরিচালনা ও ব্যবস্থাপনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সঙ্গে সুইজারল্যান্ডভিত্তিক লজিস্টিকস প্রতিষ্ঠান মেডলগের ২২ বছর মেয়াদি কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

সোমবার (১৭ নভেম্বর) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চবকের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান এবং মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এটিএম আনিসুল মিল্লাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা বলেন, পানগাঁও টার্মিনাল ব্যবস্থাপনা বিষয়ে এই চুক্তি দেশের লজিস্টিক খাতে নতুন যুগের সূচনা করবে। ঢাকা–মাওয়া–ভাঙা এক্সপ্রেসওয়ের নিকটবর্তী এই টার্মিনালকে আধুনিকীকরণের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহনে গতি আসবে এবং আমদানি–রপ্তানির লিড টাইম কমবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি হবে টেকসই উন্নয়ন বিনিয়োগ।

নতুন চুক্তির আওতায় মেডলগ এসএ তাদের স্থানীয় প্রতিষ্ঠান মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মাধ্যমে টার্মিনালের কার্যক্রম, সরবরাহ ব্যবস্থা, অটোমেশন এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা পরিচালনা করবে। বৈশ্বিক দক্ষতা প্রয়োগ করে দেশের অভ্যন্তরীণ লজিস্টিকসকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করার লক্ষ্য ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

মেডলগ জানিয়েছে, ক্রমবর্ধমান বাণিজ্য মোকাবিলায় টার্মিনালের বার্ষিক হ্যান্ডলিং সক্ষমতা ১ লাখ ৬০ হাজার টিইইউয়ে উন্নীত করা হবে। পাশাপাশি মাল্টিমোডাল পরিবহনব্যবস্থা জোরদার করতে পানগাঁওকে অন্যান্য নদী ও সমুদ্রবন্দরের সঙ্গে যুক্ত করতে নতুন বার্জ ভাড়া করবে প্রতিষ্ঠানটি। বৃহৎ আকারের পণ্য পরিবহনের পাশাপাশি ট্রাক, কাভার্ড ভ্যান ও রিফার যানবাহনের মাধ্যমে বিস্তৃত সরবরাহ চ্যানেল চালু করা হবে।

পানগাঁও টার্মিনালে দুটি মোবাইল হারবার ক্রেন, রিফার কানেকশন, ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, খালি কন্টেইনার স্টোরেজ, মেরামত ইয়ার্ড এবং ১০ হাজার বর্গমিটার আয়তনের কন্টেইনার ফ্রেইট স্টেশন স্থাপন করা হবে। টার্মিনালসংলগ্ন জমিতে তুলা গুদামজাতকরণ ও ড্রাই স্টোরেজ সুবিধাও তৈরি করবে মেডলগ, যা আমদানিকারক–রপ্তানিকারকদের জন্য অতিরিক্ত সুবিধা দেবে।

চুক্তির ফলে দেশের অভ্যন্তরীণ লজিস্টিকস খাত আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর
পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর
৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী