• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

রুশ হামলায় ইউক্রেনের তেরনোপিলে রাতের আক্রমণে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক    ২০ নভেম্বর ২০২৫, ০১:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

গত মঙ্গলবার রাতে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর তেরনোপিলে ২৫ জন নিহত এবং ৭৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে, বয়স ৫, ৭ ও ১৬ বছর। আহতদের মধ্যে ১৫ জন শিশু।

তেরনোপিল পোল্যান্ড সীমান্তের কাছে অবস্থিত। মার্কিন বার্তাসংস্থা এপির বরাত দিয়ে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, তেরনোপিল, লভিভ ও খারকিভে রুশ বাহিনী ৪৮৩টি ড্রোন ও ৪৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইউক্রেনের আকাশ সুরক্ষা ব্যবস্থা ৪৪২টি ড্রোন ও ৪২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হলেও বাকি ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

মৃতদের মধ্যে ১৯ জন জীবন্ত পুড়ে মারা গেছেন, এদের মধ্যে তিন শিশু রয়েছে। হামলার পর ইউক্রেনের জাতীয় জরুরি অবস্থা পরিষেবা বাহিনী ৪৫টি ইউনিট ও ১৬০ জন সদস্য উদ্ধার তৎপরতা চালায়। ধ্বংসস্তূপ থেকে ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।

তেরনোপিলে হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “ইউক্রেনের বেসামরিক লোকজনের ওপর রুশ বাহিনীর প্রতিটি নির্লজ্জ আক্রমণ আমাদের স্মরণ করিয়ে দেয় যে রাশিয়ার ওপর বৈশ্বিক চাপ কোনো কাজ করছে না।”

সূত্র: এএফপি, এপি, আনাদোলু এজেন্সি

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা