• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প

গৌরীপুরে আমন ধান সংগ্রহে কৃষক নির্বাচন লটারি অনুষ্ঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ২০ নভেম্বর ২০২৫, ০৩:৫০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুরে আমন মৌসুমে সরকারি ধান সংগ্রহ কার্যক্রমের জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ আফিয়া আমিন পাপ্পা। উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ উবায়দুর রানা, খাদ্যগোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক আলী আকবর আনিস, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা খাদ্য বিভাগের সূত্রে জানা যায়, গৌরীপুর উপজেলায় চলতি আমন মৌসুমে মোট ১৭৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য লটারিতে উপজেলার প্রায় ১২০০ কৃষক অংশগ্রহণ করেন। এর মধ্যে পৌরসভা থেকে ১৪ জন এবং উপজেলার ১০টি ইউনিয়ন থেকে প্রতিটি ইউনিয়নে ১০ জন করে কৃষক নির্বাচিত হন।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কৃষক নির্বাচন প্রক্রিয়া লটারির মাধ্যমে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। উপজেলা প্রশাসন জানায়, নির্বাচিত কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান সংগ্রহ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী