• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে বিপুল নিষিদ্ধ পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক    ৮ জুলাই ২০২৬, ০৮:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৪০ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ২০ হাজার ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরিবেশবিধ্বংসী পলিথিনের অবৈধ পরিবহন রোধে পরিচালিত এ অভিযানে দুটি ট্রাক তল্লাশি করে এসব পলিথিন উদ্ধার করা হয়।

বুধবার (৮ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি বিশেষ দল নারায়ণগঞ্জের শিবু মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন দুটি ট্রাক তল্লাশি করে প্রায় ২০ হাজার ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪০ লাখ ২৪ হাজার টাকা।

অভিযানের সময় ট্রাক দুটির চালক ও হেলপারদের কাছ থেকে মুচলেকা নেওয়ার পর ট্রাক দুটি ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিনষ্ট করার জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ, অবৈধ পলিথিনের ব্যবহার ও পরিবহন প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
ছবি: সংগৃহীত
সাময়িক বরখাস্ত বিএমপির তিন পুলিশ সদস্য
ছবি: ভিওডি বাংলা
হরিপুরে একদিনের বেতন দিয়ে বৃক্ষরোপন করলেন কর্মচারীরা