• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

যশোর প্রতিনিধি    ২০ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

যশোরের ​চৌগাছা-ঝিকরগাছা মেইন রোডের পাশাপোল ইউনিয়নের পলুয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাধন মজুমদার (৬০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। নিহত সাধন মজুমদার চৌগাছা উপজেলার গরীবপুর গ্রামের মৃত উপেন্দ্রনাথ মজুমদারের ছেলে এবং বালিয়া গৌরসুটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

​জানা গেছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে শিক্ষক সাধন মজুমদার বিদ্যালয়ের ছুটি শেষে ভ্যানে করে বাড়ির উদ্দোশ্যে রওনা হলে পথিমধ্যে চৌগাছা-ঝিকরগাছা মেইন রোডের পলুয়া গ্রামের বাদল মন্ডলের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সরকারি চাল ভর্তি দ্রুতগামী ট্রাক (যশোর-ট ১১-১৪২২) ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ​ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

পরবর্তীতে স্থানীয় লোকজন ঘাতক ট্রাক কে আটক করলেও ঘটনাস্থল হতে ট্রাক চালক পালিয়ে যায়। 

চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দূর্ঘটনা কথা জানা মাত্রই ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সদস্য পাঠানো হয়েছে।

​শিক্ষকের অকাল মৃত্যুতে পরিবার, প্রতিষ্ঠান ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী